২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

রাজশাহী, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহতরা হলেন- উপজেলার আচুয়াপাড়া এলাকার আজিজুল হক (৪৮), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের বাবুল আখতার (২৫) ও অজ্ঞাতপরিচয় এক মানসিক প্রতিবন্ধী। গোদাগাড়ী মডেল থানার ওসি অহিদুল ইসলাম জানান, রোববার ভোর ৬টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী জিআর ট্রাভেলস-এর একটি বাস উপজেলার সিঅ্যান্ডবি কসাইপাড়ায় পথচারী আজিজুল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় বাসটি। এতে বাবুল আখতার নামের আরেক ব্যক্তিও মারা যান। আহত বাসযাত্রীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি গোদাগাড়ী পুলিশের হেফাজতে রয়েছে। অন্যদিকে শনিবার রাত ১১টার দিকে একই উপজেলার হলের মোড়ে অজ্ঞাতপরিচয় এক মানসিক প্রতিবন্ধী (৩৬) বাস চাপায় নিহত হয়েছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৫৪৪ ঘ.