২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

গাইবান্ধা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। রোববার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বকচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের সহকারী বুদা মিয়ার (২৫) বাড়ি পাবনার নগরবাড়িতে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট তৌফিকুর রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা রোমান পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গম বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী মারা যান। পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৬ ঘ.