মাদারীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর মাওয়া-কাওরাকান্দি নৌরুটে দু’টি স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
এই নিয়ে চার জনের লাশ উদ্ধার করা হল।
শনিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আশরাফুলের লাশ উদ্ধার করা হয়।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদ আলী মোল্লা জানান, নিখোঁজদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আকবর হোসেন নামে আরো একজন এখনও নিখোঁজ রয়েছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বরিশালের শহিদুল ইসলাম পলাশ (২৫), নরসিংদীর নৃপেন দত্ত চৌধুরী (৪০) ও সজীব বিশ্বাসের (২৬) মৃতদেহ উদ্ধার করা হয়।
কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝড়ে পদ্মা নদীতে দুটি স্পিডবোট ডুবে ২৮ যাত্রী পানিতে পড়ে যায়। ২৩ জন সাঁতরে তীরে নিরাপদে ফিরলেও পাঁচ জনকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৫১৫ ঘ.
bdnews24