২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টার দিকে বাড়বকুণ্ড পাহাড়ের পূর্ব দিকের পাদদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি পরিহিত ছিলেন। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়ের জঙ্গল পরিষ্কার করার সময় শ্রমিকরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। তবে ওই ব্যক্তিকে কোথায় হত্যা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/সিএস/২২৪১ ঘ.