ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতিকে কারণ দেখিয়ে বেতন ৫০ শতাংশ বাড়ানোর দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে।
সভাপতি রশিদ উল্লাহ এবং মহাসচিব রুহুল আমিনের নেতৃত্বে একদল কর্মচারী বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ স্মারকলিপি দেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির জন্য বেতন বাড়ানোর দাবি জানান তারা।
পরিষদের ছয় দফার দাবির মধ্যে আরো রয়েছে- সরকারি কর্মচারীদের জন্য স্থায়ী সার্ভিস কমিশন গঠন, শতভাগ পেনশন সুবিধা এবং গ্রাচুইটির হার ১:৪০০ হারে নির্ধারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১৫৫ ঘ.
bdnews24