২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাওহিদের ৪ নারী কর্মী আটক

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে প্রচারপত্রসহ হিজবুত তাওহিদের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চুয়াডাঙ্গা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর বাজারে প্রচারপত্রসহ হিজবুত তাওহিদের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। জীবননগর থানার ওসি নাসিম খান জানান, আটক চার মহিলার বাড়ি যশোর ও ঝিনাইদহ জেলায়। তারা হিজবুত তাওহিদের প্রচারপত্র ও পোস্টার নিয়ে জীবননগর এলাকায় এসে প্রচারণা চালাচিছল। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই চার জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের বাবলু মুন্সীর স্ত্রী মিরা খাতুন (২৫), ঈদরাপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ফাতেমা (৩০), যশোর জেলার কুলিয়া গ্রামের উজ্জল হুসাইনের স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একই গ্রামের জসিম উদ্দীনের স্ত্রী আসাননারা (২১)। এই চার হিজবুত কর্মীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি নাসিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১০১ ঘ.