২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন: আপিল করবে ইসি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ওপর আদালতের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংস্থাটি রুলের জবাব দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ওপর আদালতের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংস্থাটি রুলের জবাব দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। রুলের বিষয়ে করণীয় নির্ধারণে বুধবার আলোচনা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি বলেন, “দ্রুত ডিসিসি নির্বাচন আয়োজনে সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আদালতের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো। একই সঙ্গে রুলের জবাবও দেব।” এর আগে মঙ্গলবার ইসির আইনজীবী ও স্থানীয় সরকার বিভাগের সচিবের মতমত নেয় কমিশন। কমিশনার শাহ নেওয়াজ জানান, সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় এই মুহূর্তে আর আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসার প্রয়োজন নেই। ইসির নিজস্ব আইনজীবী শাহদীন মালিককে সবধরনের আইনি প্রস্তুতি নিতে বলা হয়েছে। গত ৯ এপ্রিল ঢাকার দুটি সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ২৪ মে ভোট হওয়ার কথা ছিল। তবে সীমানা নির্ধারণ জটিলতায় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল আদালত এ নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। পাশাপাশি সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশি¬ষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে ইসিকে কেন নির্দেশনা দেওয়া হবে না- তাও জানতে চায় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯২১ ঘ.