২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিকেল ৩টা থেকেই অনির্দিষ্টকালের হরতাল ঘোষণা করেছে জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিকেল ৩টা থেকেই অনির্দিষ্টকালের হরতাল ঘোষণা করেছেন জেলা বিএনপি নেতা তৈমুর রহমান। এ ছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সরকার মিথ্যা মামলায় বিএনপিসহ ১৮ দলের শীর্ষ নেতাদের কারাগারে পাঠিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।” হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বুধবার সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে হাই কোর্টেও তাদের জামিন নাকচ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬১৯ ঘ.