২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের বেলকুচিকে দুইটি গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

সিরাজগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিকে দুইটি গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। বুধবার বেলকুচি উপজেলার নিশিবয়ড়া ও উত্তর চন্দনাগাঁতী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত আব্দুল আওয়াল (২৮) উত্তর চন্দনগাঁতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আওয়াল। বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিশিবয়ড়া গ্রামের একটি বাড়িতে মেয়েরা গাছ থেকে লিচু পাড়ার সময় উত্তর চন্দনগাঁতী গ্রামের কয়েকজন যুবক তাদের উত্যক্ত করে। এতে নিশিবয়ড়া গ্রামের লোকজন ওই বখাটেদের পিটুনি দেয়। এ ঘটনায় রাতেই উত্তর চন্দনগাঁতী গ্রামের পান্না মণ্ডল থানায় মামলা করেন। ওসি জানান, বুধবার সকালে চন্দনগাঁতী কয়েকজন গ্রামবাসী ধান কাটার জন্য নিশিবয়ড়া গ্রামের দিকে গেলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নিশিবয়ড়া গ্রামের বাসিন্দারা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত আওয়ালকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মারা যান তিনি। হামলায় আহত অপর পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৫৫ঘ