ঠাকুরগাঁও, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৪ বছরের এক কিশোরী গণ-ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় মুনিরুল ইসলাম নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
উপজেলার আমজানখোর ধায়াপাড়া গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে সোমবার সকাল ৮টায় এক ভুট্টা ক্ষেত হতে মুখে ওড়না বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
কিশোরী জানায়, তাকে ভুট্টা ক্ষেতে মুখে ওড়না পেচিয়ে আমজানখোর কালিবাড়ি গ্রামের মুনিরুল ইসলাম মনির (২২), সাদ্দাম হোসেন (২২) ও শরিফুল ইসলাম (২০) পালাক্রমে ধর্ষণ করে।
কিশোরীর বাবা তাকে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
ধর্ষিতর বাবা বাদি হয়ে সোমবার বালিয়াডাঙ্গী থানায় মুনিরুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা করেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শামীম হাসান সরদার সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামি মুনিরুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬২০ ঘ.
bdnews24