রংপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পাটক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের মাহীগজ্ঞ এলাকায় রিপন (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। রিপন মাহীগজ্ঞ বড় রংপুর মহল্লার বেল্লাল হোসেনের ছেলে।
মাহীগজ্ঞ পুলিশ ফাড়ির উপপরিদর্শক হারুনর রশীদ জানান, সোমবার রাতে বাড়ি থেকে মাহীগজ্ঞে আসার কথা বলে বের হয়ে আর ফেরেনি রিপন। ভোরে তার লাশ বাসা থেকে দুইশ’ গজ দুরে একটি পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রিপনের শরীরে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে তিনি জানান, ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রিপনের পরিবারের উদ্ধৃতি দিয়ে উপপরিদর্শক হারুনর রশীদ জানান, নারীঘটিত কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১২১০ ঘ.
bdnews24