২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল যাচ্ছেন গভর্নর আতিউর

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বোর্ড সভায় যোগ দিতে মঙ্গলবার নেপাল যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বোর্ড সভায় যোগ দিতে মঙ্গলবার নেপাল যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এটি হবে আকুর ৪১তম বোর্ড সভা। সভায় আকুর সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গভর্নর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সভায় যোগ দিতে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধিদল নেপালে অবস্থান করছেন। আতিউর রহমান ওই দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা আকুর সদস্য। এই দেশগুলো থেকে আমদানি করা পণ্যের বিল দুই মাস অন্তর অন্তর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের যে সব কর্মকর্তা নেপালে অবস্থান করছেন তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট- এর মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর উপ-মহাব্যবস্থাপক হাবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২১৩৩ ঘ.