২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে আট মাস এসি-ল্যান্ড নেই

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নেই আট মাস ধরে। ফলে জমি সংক্রান্ত কাজে এসে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

মুন্সীগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নেই আট মাস ধরে। ফলে জমি সংক্রান্ত কাজে এসে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সর্বশেষ সহকারী কমিশনার-ভূমি (এসি-ল্যান্ড) বেগম মাহবুবা আইরিন গত বছরের ১১ সেপ্টেম্বর বদলি হয়ে যান। তারপর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে কাজ করছেন। ইউএনও মো. ওয়াহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে গত আট মাস ধরে তিনি এসি-ল্যান্ডের কাজ চালাচ্ছেন। এতে মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। নতুন নিয়োগের বিষয়টি মন্ত্রণালয় দেখছে। একা দুটি পদে কাজ করতে গিয়ে অনেক সময়ই সমস্যার মধ্যে পড়তে হয় বলে জানান ইউএনও। ভূমি অফিসে কাজে আসা মালখানগর গ্রামের রিপন মিয়া বলেন, এমনিতেই ভূমি অফিসে নানা সমস্যা, এসি-ল্যান্ড না থাকায় সমস্যা আরো বেড়ে গেছে। পূর্ব শিয়ালদি গ্রামের আশ্রাফ বাবু বলেন, অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইউএনও সাহেব সপ্তাহে এক দিন মামলা দেখেন। তাই অনেক ভিড় থাকে। ফলে কাজের জন্য দিনের পর দিন ঘুরতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৪ ঘ.