২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে কিশোরীর লাশ উদ্ধার

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

পিরোজপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের নিজ বাড়ি থেকে নুসরাত জাহান চৈতির (১৪) লাশ উদ্ধার করা হয়। স্বরূপকাঠি কলোজিয়েট একাডেমির অষ্টম শ্রেনীর ছাত্রী চৈতি উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল গ্রামের মো. মহিউদ্দিনের মেয়ে। স্বরূপকাঠি থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, ঘটনার রাতে চৈতিকে বাড়িতে রেখে তার মা-বাবা পাশের বাড়িতে বেড়াতে যায়। কিছুক্ষণ পরে তারা ফিরে চৈতিকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে। চৈতির কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “তাতে লেখা রয়েছে, আমি পৃথিবীতে শান্তি পেলাম না, আমি চলে যাচ্ছি।” এ ব্যাপারে চৈতির মা তাসলিমা বেগম একটি মামলা করেছেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭০৯ ঘ.