ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন কলেজের সামনে ওই কলেজের এক ছাত্রী ছিনতাইকারীর কবলে পড়েছেন।
ছিনতাইকারীর দল তাকে ছুরি মেরে স্বর্ণের চেইন, আংটি ও মোবাইল ফোনসেট নিয়ে যায়।
আহত নিশা আহমেদ øিগ্ধা (১৯) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
øিগ্ধা সাংবাদিকদের জানান, রোববার বিকালে ক্লাস শেষে জুরাইন আলমবাগ বাসায় যাওয়ার জন্য কলেজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় চার ছিনতাইকারী হেঁটে এসে তাকে ছুরি মেরে চেইন, আংটি ও মোবাইল ফোনসেট নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
সিগ্ধাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, øিগ্ধা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১৩৪ ঘ.
bdnews24