২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের শাস্তি দাবি করেছেন বিভাসের স্ত্রী

ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক বিভাস চন্দ্র সাহার স্ত্রী তপতী রাণী সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক বিভাস চন্দ্র সাহার স্ত্রী তপতী রাণী সাহা। রোববার দুপুরে উত্তরায় নিহত বিভাসের বোনের বাসায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিভাসের স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর সহযোগীতাও কামনা করেন। শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় নিহত হন ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। শনিবার রাতে বাসটির চালক মফিজকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মন্ত্রী এ দুর্ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে সাংবাদিকদের বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিভাসের পরিবারের সাক্ষাতের সকল ব্যবস্থা করবেন। এসময় বিভাসের ছোট বোন বেবী সাহা ও তার স্বামী বরুণ কান্তি সাহা তপতীর পাশে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/২১০৬ ঘ.