২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টা পর গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস পাইপ লাইনে আগুন লাগার পর প্রায় চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ব্রিগেড কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 04:03 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস পাইপ লাইনে আগুন লাগার পর প্রায় চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ব্রিগেড কর্মীরা। ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্লাইওভারের নির্মাণ কাজ চলার সময় শনিবার রাত ২টার দিকে উত্তর যাত্রাবাড়ির সায়দাবাদ প্রধান সড়কে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে আগুন ধরে যায়। এ সময় আগুনের শিখা অনেক উঁচুতে উঠে গেলে এলাকায় আতঙ্ক তৈরি হয়। রাত ৩ টার দিকে বৃষ্টি শুরু হলেও পাইপের ফেটে যাওয়া অংশে আগুন জ্বলতে থাকে। ফায়ার ব্রিগেডের সাতটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফরহাদ হোসেন জানান। তিনি বলেন, ঘটনাস্থলের কাছাকাছি কোনো স্থাপনা বা ঘরবাড়ি না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে রাতে ওই সড়ক দিয়ে যান চলাচল ব্যহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৯৪৫ ঘ.