২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের উলুখালী এলাকায় শনিবার মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

সাতক্ষীরা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের উলুখালী এলাকায় শনিবার মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত আজিবর রহমান (৪৮) শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মনছুর সরদারের ছেলে। নিহতের সঙ্গী ও পরিবার বরাত দিয়ে বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার আজিবর রহমানসহ একই গ্রামের ওয়াহিদুজ্জামান, আনোয়ার হোসেন ও আঙ্গুর হোসেন সুন্দরবনে মাছ ধরতে যান। শনিবার সকাল ৮টার দিকে কালিন্দি নদীতে মাছ ধরার সময় একটি বাঘ তাকে ধরে নিয়ে যায় বনের ভেতর। সঙ্গীদের চিৎকারে আশপাশের অন্য জেলেরা সেখানে ছুটে আসেন। পরে সবাই সংঘবদ্ধ হয়ে দুপুরে বনের ভিতর থেকে আজিবরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০০৬ ঘ.