২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় বৃহস্পতিবার একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঝালকাঠী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় বৃহস্পতিবার একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রাতেই জুয়েল হাওলাদার (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল উপজেলার ছোনাউটা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে। শুক্রবার জুয়েলকে আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। কাঁঠালিয়া থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ছোনাউটা গ্রামের একটি বাড়িতে একা পেয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী জুয়েল। শিশুটির চিৎকারে মা ছুটে এলে জুয়েল পালিয়ে যায়। তিনি বলেন, শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় কাঁঠালিয়া থানায় জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গভীর রাতে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আরো বলেন, নির্যাতিত শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৫৫ ঘ.