২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জলদস্যু সন্দেহে ২ জনকে পিটুনি

ভোলার চরফ্যাশন উপজেলায় ‘জলদস্যু’ সন্দেহে শুক্রবার দুই ব্যক্তিকে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ভোলা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় ‘জলদস্যু’ সন্দেহে শুক্রবার দুই ব্যক্তিকে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। উপজেলা সদরের টাউন হল ও কলেজ রোড এলাকা থেকে পৃথকভাবে এ দু’জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন নজির (৫০) ও শাহাবুদ্দিন (২২)। পিটুনিতে গুরুতর আহত শাহবুদ্দিনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চরফ্যাশন থানার ওসি মো. রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজির ও শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর হাতিয়া থেকে ভোলার চরফ্যাশন পর্যন্ত মেঘনা নদীতে নৌ-ডাকাতি চালিয়ে আসছিল বলে স্থানীয় জেলেরা অভিযোগ করে আসছে। এদের কিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১০ ঘ.