২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রার সভাপতি শাহজালাল, মহাসচিব হায়দার

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নতুন সভাপতি হয়েছেন শাহজালাল মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নতুন সভাপতি হয়েছেন শাহজালাল মজুমদার। এ ছাড়া দ্বিতীয় মেয়াদে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন আলী হায়দার চৌধুরী। বুধবার বায়রার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৭ জন নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন, যারা বৃহস্পতিবার নিজেদের মধ্য থেকে সভাপতি ও মহাসচিবসহ অন্য পদগুলোর জন্য কর্মকর্তা নির্বাচিত করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে মনসুর আহমেদ কালাম সিনিয়র সহ-সভাপতি, এএইচএম গোলাম কবির, একেএম মোয়াজ্জেম হোসেন ও আবুল বারাকাত ভূঁইয়া সহ-সভাপতি, মোহাম্মদ হাবিব্ল্লুাহ, মোহাম্মদ নূরুল আমিন ও এমএ সালাম যুগ্ম-সম্পাদক এবং ফারুক আল মাহমুদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মোহাম্মদ তাইয়েব আলী সরকার ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক, কেএইচ মোহাম্মদ তাজুল ইসলাম জনসংযোগ সম্পাদক ও মোহা. খলিলুল রহমান সদস্য কল্যাণ সম্পাদক হয়েছেন। কমিটিতে কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ এ লতিফ পাটোয়ারী, হাসান আহমেদ চৌধুরী কিরণ, মোহাম্মদ ফুরকান উদ্দিন, শফিকুল ইসলাম (ফিরোজ), শামীম আহমেদ চৌধুরী নোমান, ওমর ফারুক ভূঁইয়া, মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, মোহাম্মদ গোলাম নবী, আকবর হুসেইন মঞ্জু, মোহাম্মদ ফখরুল ইসলাম, আশরাফ আলী সর্দার, মোর্শেদ সানাউল্লাহ কায়ানী, আব্দুস সালাম বাবু এবং এমএ সোবহান ভূঁইয়া (হাসান)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০২৫ ঘ.