২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে আগুনে পুড়ল দুই হাজার মণ পাট

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পাটকলে আগুন লেগে প্রায় দুই হাজার মণ পাট পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পাটকলে আগুন লেগে প্রায় দুই হাজার মণ পাট পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কেশবপুর এলাকায় কাশেম জুট মিলে এই অগ্নিকাণ্ড ঘটে। কুমিরা দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা খোন্দকার আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই জুট মিলে পাট রাখার গুদামে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মকর্তা জলিল বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কাশেম জুটমিলের কর্মকর্তারা জানান, অগ্নকাণ্ডে প্রায় দুই হাজার মণ পাট পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/জেকে/১২৩৩ ঘ.