২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত: ইরিনা

শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বললেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বহুদেশের অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বললেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বহুদেশের অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে। বুধবার শিক্ষামন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইরিনা বোকোভা বলেছেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার সমতা অর্জন, প্রাথমিকে শিক্ষার্থী ভর্তি প্রায় শতভাগে পৌঁছানো, বছরে ২৩ কোটির বেশি পাঠ্যপুস্তক বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সফলতা অর্জন করে শিক্ষায় বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। এ সময় শিক্ষাখাতে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি করার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যদের মধ্যে শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ইউনেস্কোর শিক্ষা প্রোগ্রাম বিশেষজ্ঞ কিচি ওয়েসু, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বের্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামালউদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১১৬ ঘ.