২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীবক্ষে নদী রক্ষার সেমিনার

কর্ণফুলী রক্ষায় সচেতনতা বাড়াতে নদী বক্ষে সেমিনার করেছে চট্টগ্রামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী রক্ষায় সচেতনতা বাড়াতে নদী বক্ষে সেমিনার করেছে চট্টগ্রামের একটি সংগঠন। বুধবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি নামে একটি সংগঠন কর্ণফুলী নদীতে ফেরি ভ্রমণের মাধ্যমে এ সেমিনারের আয়োজন করে। ‘কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক ভাসমান এ সেমিনারে মূল প্রবন্ধ পড়েন চুয়েটের পূরকৌশল বিভাগের শিক্ষক ড. স্বপন কুমার পালিত। প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বিবেচনায় চট্টগ্রাম বিশ্বের বিভিন্ন দেশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কর্ণফুলীর মোহনায় চট্টগ্রাম বন্দর হওয়ায় এ নদী দেশের অর্থনীতির প্রাণ। এ নদীর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, অবেহলায় আর নৈরাজ্যের কারণে ঢাকার বুড়িগঙ্গা নদী ধ্বংস হয়ে গেছে। কিন্তু কর্ণফুলীকে আমাদের বাঁচাতে হবে। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া, পরিবেশ গবেষক অধ্যাপক ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন্স চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আশরাফ, কাউন্সিলর রেহেনা কবির রানু, সাংবাদিক রইসুল হক বাহার, শামসুল হক হায়দরী, চৌধুরী ফরিদ প্রমুখ। সেমিনারে বক্তারা কর্ণফুলী নদী দূষণের জন্য নদীর দুই তীরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এবং কলকারখানা থেকে নিক্ষিপ্ত বর্জ্যকে দায়ী করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২৬ ঘ.