২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রা নির্বাচনে একমাত্র প্যানেলের প্রধান পরাজিত

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচনে একমাত্র প্যানেলের প্রধান আব্দুল মুহাইমিন সালেহ পরাজিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচনে একমাত্র প্যানেলের প্রধান আব্দুল মুহাইমিন সালেহ পরাজিত হয়েছেন। তিনি ৩০৯ ভোট পেয়েছেন। তার চেয়ে সাত ভোট বেশি পাওয়া মাসুদ আলম সবচেয়ে কম ভোটে জিতেছেন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ইলেক্ট্রনিক গণনা মেশিনে ভোট গণনা করা হয়। গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বায়রা নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ জাকী ফল ঘোষণা করেন। মোট ৮৬৮ জন ভোটারের মধ্যে ৬১৯ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ৫৭৬টি ভোট বৈধ বলে বিবেচিত হয়। বায়রা নির্বাহী কমিটির ২৭টি পদের জন্য এবারের নির্বাচনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা সবাই নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। এই ২৭ জনই সভাপতি, সহ-সভাপতি ও মহাসচিবসহ অন্য সম্পাদকীয় পদে নির্বাচন করবেন। নির্বাচনে অংশ নেওয়া ৩১ জনের মধ্যে ২৭ জন একটি প্যানেল গঠন করেন। এতে নেতৃত্ব দেন আব্দুল মুহাইমেন সালেহ এবং বর্তমান মহাসচিব আলী হায়দার চৌধুরী। অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বায়রার বিদায়ী সভাপতি মোহাম্মদ আবুল বাসার এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিজয়ী ২৭ জন প্রার্থী হলেন- এ এইচ এম গোলাম কবির, মোহাম্মদ ফুরকান উদ্দিন, মোহাম্মদ তাইয়েব আলী সরকার, মোহা. খলিলুল রহমান, এ কে এম মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ হাবিবুল্লাহ, শামীম আহমেদ চৌধুরী নোমান, ওমর ফারুক ভূঁইয়া, ফারুক আল মাহমুদ, মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, মোহাম্মদ গোলাম নবী, আকবর হুসেইন মঞ্জু, এম এ সালাম, মনসুর আহমেদ কালাম, কে এইচ মোহাম্মদ তাজুল ইসলাম, আবুল বারাকাত ভূঁইয়া, মোহাম্মদ ফখরুল ইসলাম, হাসান আহমেদ চৌধুরী কিরণ,আশরাফ আলী সর্দার, মোর্শেদ সানাউল্লাহ কায়ানী, আব্দুস সালাম বাবু, মোহাম্মদ নূরুল আমিন, আলী হায়দার চৌধুরী, এম এ সোবহান ভূঁইয়া (হাসান), মো. শাহজালাল মজুমদার, শফিকুল ইসলাম (ফিরোজ) ও মোহাম্মদ এ লতিফ পাটোয়ারী। পরাজিতরা হলেন- রিয়াজ উল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল মুহাইমেন সালেহ ও মাসুদ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০২০ ঘ.