২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দুল করিম (৩০)। তার বাড়ি মংনামা ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামে। করিমকে উদ্ধারকারী মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৮টার দিকে মংনামা বাজারের পশ্চিম পাশে চকোরিয়া থেকে আসা পাথরবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী করিম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫টার দিকে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২২৮ ঘ.