ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের আবেদন তৃতীয় বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি নেতারা নিরাপদ বলে জানিয়েছে হাই কোর্টের ওই বেঞ্চ, যারা ইতোপূর্বে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিল।
হরতালের মামলায় বিএনপি নেতাদের আইনজীবীরা উৎকণ্ঠা জানালে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার তাদের আশ্বস্ত করেন।
গত সোমবার হাই কোর্টের এই বেঞ্চে ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জামিনের আবেদন করেছিলেন। তবে আদালতের বিভক্ত আদেশ হয়।
তবে বিএনপি নেতাদের হয়রানি না করতে
নিয়ম অনুযায়ী, এই আবেদন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি শুনানির জন্য তা অন্য একটি বেঞ্চে পাঠাবেন।
শুনানির জন্য বুধবারও নতুন বেঞ্চ সুনির্দিষ্ট না হওয়ায় উৎকণ্ঠা নিয়ে বিএনপি নেতার আইনজীবীরা বুধবার মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে যান।
মওদুদ আহমদ বলেন, “এটা দ্রুত বিচার আইনের মামলা, চার্জশিট হয়ে গেলে আবেদনকারীদের গ্রেপ্তার করা হতে পারে।”
তখন আদালত বলে, “আগামীকাল না হলে রোববার হয়ে যাবে। তৃতীয় বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা নিরাপদ।”
“বিভক্ত আদেশের বিষয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিষয়টি তৃতীয় বেঞ্চে যাবে। সংশ্লিষ্ট আদালত এ বিষয়ে অন্ধকারে থাকার কথা নয়,” বলেছে আদালত।
হরতালে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হন।
তবে মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা আত্মগোপনে যান, হাই কোর্টে জামিন আবেদনের পর প্রকাশ্য হন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭০৩ ঘ.
bdnews24