২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহাল যোগাযোগ: খরচই উঠছে না হাওরের কৃষকের

বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য বোরো ধানের উৎপাদন খরচই ওঠাতে পারছেন না কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

কিশোরগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য বোরো ধানের উৎপাদন খরচই ওঠাতে পারছেন না কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কয়েক জন কৃষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারা, সার ও কীটনাশক, শ্রমিকের মুজুরি সব মিলিয়ে প্রতি মণ বোরো ধান উৎপাদনে তাদের খরচ হয়েছে সাতশ’ টাকা। কিন্তু চলতি মৌসুমে তা বিক্রি করতে হচ্ছে প্রতি মণ চারশ’ থেকে সাড়ে চারশ’ টাকায়। কিশোরগঞ্জের বিশাল হাওর এলাকার চাষীরা শুধুমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল। বছরের অর্ধেক সময় পানিতে তলিয়ে থাকে এলাকা। চার উপজেলা নিয়ে কিশোরগঞ্জের বিশাল হাওর এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। গরু-মহিষের গাড়ি আর নৌকাই কৃষকদের একমাত্র সম্বল। ফলে দুর্গম হাওর এলাকা থেকে তাদের ধান পরিবহন করা সম্ভব হয় না। তাই অনেক সময় ফসলের মাঠেই স্তু‘প করে রাখা হয় ধান। কয়েকজন কৃষক জানান, পরিবহনের এমন সমস্যার কারণে ক্রেতারা একদিকে যেমন ধানের ভাল দাম দিতে রাজি হয় না, তেমনি মোট উৎপাদনের প্রায় ২০ ভাগ ধান মাটিতে পড়ে থেকে নষ্ট হয়ে যায়। ফলে তারা বাধ্য হয়ে ফড়িয়াদের কাছে অনেক কম দামে ধান বিক্রি করেন। নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের হাওরে পর্যাপ্ত রাস্তা না থাকায় কৃষক তার উৎপাদিত কষ্টের ফসল ঠিকমত বাড়িতে আনতে পারে না।” প্রতি মণ ধান উৎপাদনে ৬/৭শ’ টাকা খরচ করে চাষীদের ৪০০/৪৫০ টাকায় ধান বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি। “এ অবস্থায় প্রান্তিক চাষীদের সর্বস্বান্ত হওয়া ছাড়া কোনো গতি নাই”, মন্তব্য করেন তিনি। কিশোরগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার সাহা পরিবহন সমস্যার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানিয়েছেন।” “সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনরে কৃষকরা লাভবান হবে।” হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করলে এলাকার কৃষির উন্নতি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন এই কৃর্ষি কর্মকর্তা। বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৪৫ ঘ.