২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের ককটেলে বাংলাদেশি আহত

দিনাজপুরের হাকিমপুর উপজেলা সীমান্তে বিএসএফ’রর ছোঁড়া ককটেলে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

দিনাজপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- দিনাজপুরের হাকিমপুর উপজেলা সীমান্তে বিএসএফ’রর ছোঁড়া ককটেলে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ঘাসুড়িয়া এলাকায় এ ঘটনায় আহত ফারুক হোসেন (২৮) উপজেলার চেংগ্রামের লুৎফর রহমানের ছেলে। ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৩টার দিকে ২৫-৩০ জন ব্যবসায়ী ভারতের হিলির বারোয়ারীতলার ১০০ গজ ভিতরে ঢুকে গরুর জন্য অপেক্ষা করতে থাকেন। ৫টার দিকে গরু দিয়ে আসার পথে ভারতের আপ্তর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ১০/১২টি ককটেল ছোঁড়ে এবং দুই রাউন্ড ফাঁকা গুলি করে। তিনি জানান, ধাওয়া খেয়ে ব্যবসায়ীরা ৪০টি গরু ভারতে রেখেই পালিয়ে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে ফারুক হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসেন। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েব-উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর ও জয়পুরহাট সীমান্তের মাঝামাঝি স্থানে ভোরবেলা ঘটনাটি ঘটেছে। এখনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২২ ঘ.