২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স ফেরত দিলেন আইনমন্ত্রীর এপিএস

স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের লাইসেন্স ফিরিয়ে দিয়েছেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আকছির এম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের লাইসেন্স ফিরিয়ে দিয়েছেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আকছির এম চৌধুরী। সোমবার আইন ও বিচার বিভাগের সচিবের কাছে তার লাইসেন্স অর্পণ (সারেন্ডার) করার আবেদন করেন আকছির। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত কারণেই আমি ওই লাইসেন্সটি রাখতে চাচ্ছি না। তাই তা ফেরত দিতে আজকে (সোমবার) আবেদন করেছি।” গত ১৮ মার্চ আকছির এম চৌধুরীকে ১৮৭২ সালের স্পেশাল ম্যারেজ আইন অনুসারে সারা বাংলাদেশের জন্য ওই লাইসেন্স দেওয়া হয়েছিল। এই লাইসেন্সের মাধ্যমে আন্তঃধর্মীয় বিয়ে সম্পন্ন হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২৩৪১ ঘ.