২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে পুশব্যাক, ১৯ বাংলাদেশি আটক

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে পুশব্যাক করার সময় সোমবার ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

বেনাপোল, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে পুশব্যাক করার সময় সোমবার ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। যশোর বিজিবি’র ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প ইনচার্জ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে পুশব্যাক করার সময় নারী ও শিশুসহ এই ১৯ বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। আটকরা হলেন বাগেরহাটের ফতেমা খাতুন (২৮), তার মেয়ে বুড়ি (৬), সাহিদা (১৩), ইদ্রিস (৪২), বিল্লাল (২৫), আব্দুল হামিদ (৪৫), আকলিমা (৩০), তার মেয়ে ঋতু (৫), কাজল (৭), সোহরাব আলী (৩৫), লালমনিরহাটের কোহিনুর (৩২), কুড়িগ্রামের আশরাফুল (৩৫), পিরোজপুরের দীন ইসলাম (২৪), রবিউল (৯), খুলনার সালমা (২৩), তার ছেলে রফিক (৩), আয়শা (৩১), তার মেয়ে কারিনা (৫) ও রবি (২৭)। বাগেরহাটের ফতেমা খাতুন সাংবাদিকদেরকে বলেন, দুই বছর আগে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারত যান। দিল্লী গিয়ে কয়েকশ বাঙালির সঙ্গে তিনিও রাজমিস্তিরির কাজ করতেন। দুইদিন আগে ভারতীয় পুলিশ শতাধিক বাঙালিকে আটক করে পেট্রাপোল সীমান্তে নিয়ে আসে। সেখান থেকে বিএসএফ তাদের চার ভাগ করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২৩১৯ ঘ.