২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নড়াইল, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার সকালে পুলিশ উপজেলার চাচই গ্রাম থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করেছে। লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৩টার দিকে ওই যুবক লোহাগড়া উপজেলার চাচই গ্রামের হাই মিয়ার বাড়িতে গেলে স্থানীয়রা চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আব্দুর রকিব খান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০৩০ ঘ.