২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে পাসের হারে উন্নতি

মহানগরীতে উত্তীর্ণের হার কমলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। এর মধ্যে রাঙামাটিতে বেড়েছে দশমিক ৬২ শতাংশ, বান্দরবানে ১ দশমিক ৫৩ ও খাগড়াছড়িতে ৫ দশমিক ১২ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীতে উত্তীর্ণের হার কমলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। এর মধ্যে রাঙামাটিতে বেড়েছে দশমিক ৬২ শতাংশ, বান্দরবানে ১ দশমিক ৫৩ ও খাগড়াছড়িতে ৫ দশমিক ১২ শতাংশ। সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর রাঙামাটি জেলায় উত্তীর্ণ হয়েছে ৬৭ দশমিক ৫৮ শতাংশ, যা গতবার ছিল ৬৬ দশমিক ৯৬। বান্দরবানে উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৫৯ শতাংশ, যা গতবার ছিল ৬৬ দশমিক ০৬। অপরদিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে গতবছর ৫৩ দশমিক ৩৭ শতাংশ উত্তীর্ণ হলেও এবার বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৪৯ শতাংশ। মহানগরে কম, জেলায় বেশি চট্টগ্রাম মহানগরীতে এবার পাসের হার গতবারের ৮৮ দশমিক ৭৮ শতাংশ থেকে কমে ৮৭ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। তবে মহানগরী ছাড়া জেলায় পাসের হার বেড়ে হয়েছে ৭৮ দশমিক ৭৯ শতাংশ, যা গতবার ছিল ৭৭ দশমিক ৫৩ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় এ বছর গড় পাসের হার ৮২ দশমিক ১৬ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২৪ ঘ.