খুলনা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুর উপজেলা থেকে অপহৃত এক শিশুকে সোমবার খুলনায় উদ্ধার করেছে র্যাব।
এসয় আজিজুল জোয়াদ্দার ও মোছা. খাদিজা বেগম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অপহৃত শিশু মো. জাহিদ হাসান (৫) জয়দেবপুরের দক্ষিণ কলমেশ্বর এলাকার আলাল উদ্দিনের ছেলে। তারা স্থানীয় হাজী মো. খোরশেদ আলমের বাসায় ভাড়া থাকেন বলে র্যাব জানিয়েছে।
খুলনার র্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক মো. কাইয়ুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১মে নিজ বাসার পাশ থেকে জাহিদ হাসানকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।
এর সূত্র ধরে র্যাব-৬ এর একটি বিশেষ দল খুলনার পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের মো. জাহাঙ্গীর সরদারের বাড়িতে অভিযান চালিয়ে জাহিদকে উদ্ধার করে। দুই অপহরণকারীকেও তখন গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০০৬ ঘ.
bdnews24