২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইতে পাইপ চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভারি লোহার পাইপ চাপায় রোববার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভারি লোহার পাইপ চাপায় রোববার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মিরসরাই থানার রঙধনু পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনায় নিহত আমিনুল ইসলাম (৩০) কুমল্লিার হোমনা উপজেলার মনু মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে পেট্রোল পাম্পের পাশে একটি বাড়ির পাইলিংয়ের কাজ করার সময় পাইপ ছিঁড়ে পড়ে আমিনের ওপর। হাসপাতালে আনার পর দুপুরে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইএএইচ/১৭৫৪ ঘ.