ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডানা রোহরাবাচের বলেছেন, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র যতো সহায়তাই দিক না কেন তাতে অবস্থার কোনো পরিবর্তন হবে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে লেখা এক চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন বলে শনিবার ভারতের হিন্দুস্তান টাইমস জানায়।
কংগ্রেসের নিুকক্ষ হাউজ অফ কমন্সের বৈদেশিক বিষয় পর্যবেক্ষণ ও অনুসন্ধান উপ-কমিটির চেয়ারম্যান রোহরাবাচের ওই চিঠিতে বলেন, “যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের কাছে ক্রমশই স্পষ্ট হচ্ছে যে, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের যে কোনো পরিমাণের সহায়তার অর্থ কখনোই এটাকে পাল্টাতে পারবে না।”
স¤প্রতি বেলুচিস্তানে পুলিশি অভিযানে চার জন নিহতের ঘটনায় পাকিস্তান সরকারের কঠোর সমালোচনা করেন রোহরাবাচের।
তিনি বলেন, “পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী যতদিন গোত্রগুলোর আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে না নেবে ততদিন দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সহিংসতা ও ঝামেলাপূর্ণ থাকবে।”
চিঠিতে বলা হয়, “পাকিস্তানের জন্য আমেরিকার সহায়তার তহবিল শেষ হয়ে যাবে। এটা স্পষ্ট যে, বোলুচিস্তানের সাধারণ মানুষকে সহায়তার জন্য দেওয়া অর্থ অন্য খাতে ব্যয় করছে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এবং অন্য প্রদেশগুলোতে সে অর্থ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা ও নিজেদের জনগণকে দমনের উদ্দেশ্যে অস্ত্র কিনতে ব্যয় হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এএইচ/১৮৫৪ ঘ.
bdnews24