২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

চাঁদপুরে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 05:06 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চাঁদপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত জামাল হোসেন (৫৫) উপজেলার কংগাইশ গ্রামের বাসিন্দা। তিনি অটোরিক্সার যাত্রী ছিলেন। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আলীগঞ্জ এলাকায় শুক্রবার রাতে ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জামাল নিহত হন। দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১১০২ ঘ.