২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে দেশে ফেরার পথে বেনাপোলে আটক ৮

অবৈধভাবে দেশে ফেরার পথে যশোরের বেনাপোলে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

বেনাপোল (যশোর), মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে দেশে ফেরার পথে যশোরের বেনাপোলে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় বিজিবি। আটককৃতরা হলেন- সখিনা বেগম (২৫), সাবিনা ইয়াছমিন (৩০), জিন্নাত শেখ (৩৫), কেনারাম (৪৫), সুদর্শন (২৭), বিশ্বনাথ (৩২), ফশিয়ার রহমান (৪৫) ও আশরাফ আলী (৪২)। তাদের বাড়ি সাতক্ষীরা, মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। আটক সখিনা বেগম সাংবাদিকদের জানান, বিদেশে ভালো কাজের প্রলোভনে এক বছর আগে তারা ভারতে যান। কিন্তু দালালরা প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে তাদেরকে মুম্বাই রেখে পালিয়ে যায়। সেখানে কর্মরত বাংলাদেশিদের সহায়তায় দুপুরে পেট্রাপোল সীমান্তে আসেন। সীমান্তে একদল পাচারকারী টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করিয়ে দেয় বলে জানান সখিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৪৫ ঘ.