২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ পলিটেকনিক বন্ধ ঘোষণা, হামলা-ভাঙচুর

প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের পর হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

হবিগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের পর হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশিক্ষণের জন্য তিন হাজার টাকা করে বরাদ্দ থাকলেও ইনস্টিটিউট তাদের মাত্র ১২শ’ টাকা করে দেয়। প্রশিক্ষণের জন্য বরাদ্দ দেওয়া পুরো অর্থ ব্যয়ের দাবিতে সোমবার দুপুরে ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ বাধা দিলে ক্যাম্পাসে তারা ভাঙচুর চালান। পরে হবিগঞ্জ-বাহুবল সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ প্রদীপ্ত খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের উপস্থিতিতেই ছাত্ররা হামলা ভাঙচুর করেছে। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।” তবে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭০৩ ঘ.