২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলাচিপায় ঘূর্ণিঝড়ে আহত ২০, ঘরবাড়ি বিধ্বস্ত

পটুয়াখালীর গলাচিপায় সোমবার ঘুর্ণিঝড়ে একটি বিদ্যালয়সহ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

পটুয়াখালী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপায় সোমবার ঘুর্ণিঝড়ে একটি বিদ্যালয়সহ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। সকাল ১১টার দিকে বড়শিবা, ছোটশিবা, উত্তর চরকাজল ও কপালবেড়া গ্রামের ওপর দিয়ে পাঁচ মিনিটের ঝড়ে আহতদের মধ্যে স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীও রয়েছেন বলে চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান রুবেল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘরের নিচে চাপা পড়ে বড় শিবা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন, শিক্ষার্থী রাসেল (১২), সাহিদা (১১), হারুন (১২), সোলায়মান (১৩) এবং গ্রামবাসী রাশিদা, শাবনুর, কাইয়ুম আহমেদ, খলিল চৌকিদারসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তিনি জানান, ঝড়ে বিদ্যলয়ের টিনশেড ভবন, বড়শিবা লঞ্চঘাট জামে মসজিদ এবং বড়শিবা বাজারের কয়েকটি দোকান পড়ে গেছে। এ বিষয়ে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন তিনি। ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে বলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২০০৭ ঘ.