নরসিংদী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী বাজার বণিক সমিতিরি সহ-সভাপতি ও আলোকবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার হত্যা মামলার পাঁচ আসামিকে আটক করেছে র্যাব।
সোমবার ঢাকার সদর ঘাট ও ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগর থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- কাইয়ুম (৩৫), নজরুল (৩৬), জলিল (২৫), নওয়াব আলী ওরফে শীতল (৪২) ও জাকির হোসেন (৪৫)
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে সোমবার ভোরে তারা ঢাকা সদর ঘাট এলাকা থেকে কাইয়ুম ও নজরুলকে আটক করেন।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগর থেকে জলিল, শীতল ও জাকিরকে আটক করা হয়।
গত ১৫ এপ্রিল রাতে নরসিংদী বাজারের সিঅ্যান্ডবি রোডে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় রাজ্জাকের ছেলে মো. ইসমাইল হোসেন কাইয়ুম ও নজরুলসহ ১৭ জনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬২১ ঘ.
bdnews24