২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাচারের সময়’ ৪ স্কুলছাত্র উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে রোববার চার স্কুলছাত্রকে উদ্ধার করেছে বলে বিজিবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 04:59 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

সাতক্ষীরা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে রোববার চার স্কুলছাত্রকে উদ্ধার করেছে বলে বিজিবি জানিয়েছে। ঘোষপাড়া এলাকা থেকে উদ্ধার শিশু-কিশোররা হল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইতলা গ্রামের শামীম (১৩), খায়রুল ইসলাম (১৬), তুহিন (১২) ও গৌতম বাছাড় (১৩)। এদের মধ্যে শামীম স্থানীয় গুণাকরকাটি মাদ্রাসার ৭ম এবং গৌতম গুণাকরকাটি হাইস্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, খায়রুলের এক চাচা ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় বসবাস করেন। সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে একটি দালাল চক্র তাদের ভারত নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যান এই চার শিশু-কিশোরের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিকালে ক্যাম্পে এসেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫৫ ঘ.