২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবহেলায়’ মৃত্যু, হাসপাতালে ভাংচুর

গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি হাসপাতালে অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

গাজীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি হাসপাতালে অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় টঙ্গীর স্টেশন রোডে নিউ তুরাগ জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেডে গৃহবধূ শারমিনের অস্ত্রোপচার হয়। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গৃহবধূর স্বজনরা টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ ও হাসপতালে ভাংচুর চালিয়েছে। মৃত শারমীন আক্তার (২২) টঙ্গীর দত্তপাড়ার মো. রুবেল মৃধার স্ত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অন্তঃসত্ত্বা গৃহবধূ শারমীনকে রোববার সকালে নিউ তুরাগ জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেডে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রোগীর স্বজনদের অনুমতি ছাড়া ওই হাসাপাতালের ডা. মতিয়ার রহমান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে চেতনানাশক ইনজেকশন দেন। অপর ডা. নাঈমা ইসলাম মীরা অস্ত্রোপচার করেন। নবজাতক সুস্থ থাকলেও শারমীনের জ্ঞান না ফেরায় তাকে ঢাকা পাঠাতে বলেন ডাক্তাররা। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, শারমীনের মৃত্যুর খবর পেয়ে তার স্বজন ও এলাকাবাসী হাসাপাতালে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, গ্লাস, আসবাবপত্র ভাংচুর করে। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর তারা রাত পৌনে ৮টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ সৃষ্টি করে ও হাসপতালে দ্বিতীয় দফা ভাংচুর চালায়। পরে পুলিশ লাঠিপেটা করে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শারমীনের বাবা মো. শাহ আলম বলেন, “অস্ত্রোপাচারের আগে আমাদের জানানো হয়নি।” এ ব্যপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.