২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্নীতলায় ভটভটির ধাক্কায় আশাকর্মীর মৃত্যু

নওগাঁর পতœীতলায় শনিবার রাতে ভটভটির ধাক্কায় বেসরকারি সংস্থা আশা’র এক মাঠকর্মী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নওগাঁ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পতœীতলায় শনিবার রাতে ভটভটির ধাক্কায় বেসরকারি সংস্থা আশা’র এক মাঠকর্মী মারা গেছেন। নকচার মোড়ে এই দুর্ঘটনায় নিহত কাজী একরামুল (৩২) বদলগাছী উপজেলার ভরট্ট গ্রামের প্রয়াত আমজাদ হোসেনের ছেলে। তিনি আশা’র পতœীতলা শাখার মাঠকর্মী ছিলেন। পতœীতলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ক্ষুদ্র ঋনের কিস্তি আদায় শেষে একরামুল বাইসাইকেলে আশা কার্যালয়ে ফিরছিলেন। পথে একটি যাত্রীবাহী ভটভটি পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ভটভটি চালক পালিয়ে গেছে। ভটভটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.