২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে গ্রেপ্তার ১৭

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা রোববারের হরতালে রাজধানী থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা রোববারের হরতালে রাজধানী থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সেন্টার) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, “হরতালে বিমানবন্দার থানা এলাকা থেকে ৩ জন, যাত্রাবাড়ী ৫, নিউমার্কেট ৭, রমনা ১ ও পল্টন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। হরতালে অরাজকতা সৃষ্টি করায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।” হরতাল চলাকালে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করলেও কাউকে কোন ধরনের সাজা দেওয়া হয়নি বলে জানান মাসুদুর রহমান। পুলিশের তথ্য অনুযায়ী, রোববারের হরতালে রাজধানীতে মোট ৪ গাড়ি ভাঙচুর ও ১৪টি বোমার বিস্ফোরণ হয়েছে। গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক। বনানীতে ইলিয়াসের বাড়ির কাছে একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও এখনও পযর্ন্ত তাদের সন্ধান মেলেনি। এ ঘটনার প্রতিবাদে গত রোববার, সোমবার ও মঙ্গলবার হরতাল পালন করে বিএনপি। চার দিনের বিরতির পর শনিবার বিকালে আবার নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান চেয়ে রোব ও সোমবার দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপির নেতৃত্বাধীর ১৮ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩৫ ঘ.