২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়িতে রোববার বাস-লেগুনা সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

গাজীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়িতে রোববার বাস-লেগুনা সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছে। নিহতরা হলেন-নাগপুরের নিশ্চিন্তপুর এলাকার কলেজ ছাত্র মো. শফিক আহামেদ (২৫) এবং বগুড়ার শিবগঞ্জের পাটুরিয়া এলাকার কারখানা শ্রমিক সুমন দাস (৩৫)। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোনাবাড়ি মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল জানান, বিকাল ৩টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কালিয়াকৈর যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনার ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তাদের কোনাবাড়ি এলাকায় একটি ক্লিনিকে নিলে ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের ছাত্র মো. শফিক ও মৌচাক এলাকার এম এস এ স্পিনিং কারখানার শ্রমিক সুমন দাসের মৃত্যু হয়। বাসটি আটক করা গেলে বাসের চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.