২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রোববার আগুনে একটি স্পিনিং মিলের মেশিনপত্রসহ বিপুল মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রোববার আগুনে একটি স্পিনিং মিলের মেশিনপত্রসহ বিপুল মালামাল পুড়ে গেছে। সকাল সাড়ে ৭টার দিকে মদনপুরে সুরুজ আলী স্পিনিং মিলে আগুন ধরে। অগ্নি নির্বাপণ দলের চারটি ইউনিট দুইঘণ্টার চষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামীম আহম্মেদ বলেন, মিলের তুলা উৎপাদনের একটি মেশিন থেকে আগুন ধরে। এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মেশিনপত্র ও তুলাসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্দর থানার ওসি আকতার হোসেন বলেন, আগুনে কেউ আহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৪ ঘ.