শরীয়তপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেইলি ব্রিজ ভেঙ্গে শরীয়তপুর-মাদারীপুর সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দু’দিকে আটকা পড়েছে কয়েকশ’ বাস ও ট্রাক।
শনিবার রাতে মাল বোঝাই কয়েকটি ভারী যানবাহন চলাচলের ফলে সদর টেকেরহাট এলাকার এই সেতুটি ভেঙ্গে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, ২০০৩ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এটির উপর দিয়ে অতিরিক্ত মালবাহী যান চলাচলের কারণে ব্রিজের দু’টি ট্রামজাম ভেঙ্গে যানচলাচল বন্ধ হয়ে যায়।
“আমরা জরুরিভাবে মেরামতের কাজ করছি। আশা করছি সোমবারের মধ্যে যান চলাচলের উপযোগী করতে পারব,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24