২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার রূপসী এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার রূপসী এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া (১০) ওই এলাকার বাক্কা মিয়ার ছেলে এবং সাদিয়া আক্তার (৯) জাকির মোল্লার মেয়ে। তারা দ্’ুজনই রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহত সাদিয়ার বাবা জাকির মোল্লা সাংবাদিকদের জানান, বেলা ১২টার দিকে বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মাসুম ও সাদিয়া। হঠাৎ অন্য শিশুরা দেখতে পায় মাসুম ও সাদিয়া নেই। পরে অভিভাবকদের জানালে অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে সাদিয়া ও মাসুমকে উদ্ধার করে রূপসী মেডিল্যাব হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, এ বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। তবে খোঁঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৩১ ঘ.