চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াসের সন্ধান দাবিতে বিএনপির দ্বিতীয় দফা হরতালে চট্টগ্রামের প্রধান সড়কগুলো ছিল পিকেটারশূন্য। তবে দলীয় কার্যালয় নাসিমন ভবন ছিল সরগরম।
রোববার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যš- নগরীর কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। গ্রেপ্তার হয়নি কোন নেতাকর্মী।
এর আগে বিএনপির তিনদিনের হরতালে নগরীর বিভিন্ন পয়েন্টে গাড়ি ভাঙচুর হয়েছিলো। এ সব ঘটনায় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন নেতাকর্মীকে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে একটু দেরি করে সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে অব¯’ান নিয়ে ও সমাবেশ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকাল সাড়ে ৩টার দিকে আরেকদফায় বৃষ্টি নামলে তারা রা¯-া ছেড়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ঢুকে যান।
এ সময় নগর বিএনপি সভাপতি আমীর খসর“ মাহমুদ চৌধুরী, সাবেকমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন উপ¯ি’ত ছিলেন।
এর আগে সমাবেশে বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীর সন্ধান দাবি করেন।
হরতালের কারণে সকালের দিকে রিকশা-সিএনজি অটোরিকশা ও টেম্পো ছাড়া তেমন কোন ভারি যানবাহন চলাচল করেনি। তবে দুপুরের পর থেকেই যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক হয়ে যায়।
এদিকে হরতালে নগরীর কোন স্কুল কলেজে ক্লাস-পরীক্ষা হয়নি, অফিস-আদালত-ব্যাংক-বীমা খোলা থাকলেও কার্যক্রম ছিল সীমিত।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) বেশিরভাগ কারখানায় কাজ চলেছে।
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা হলেও ট্রাকযোগে তা বাইরে বের হতে পারেনি। দেশের অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকলেও লেনদেন তেমন হয়নি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৬৫১ ঘ.
bdnews24